ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানমন্ডি-৩২ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৭ এপ্রিল
আজ ঐতিহাসিক ১৭ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। মুজিবনগর সরকার গঠনে ৫০ বছর । ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। পরে ১৭ এপ্রিল এই সরকারের শপথ গ্রহণ হয়। তারপর থেকে এ দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালন হয়ে আসছে।